ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি পুলিশকে পেশাদারিত্ব ও মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার’ বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার

রাজশাহীতে নিপাহ ভাইরাসে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২৪,  4:54 PM

news image

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আবু আফজাল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তার বাড়ি উপজেলার চাটারিয়া গ্রামে। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রামেক হাসপাতালের নার্সিং সুপারেনটেনডেন্ট সুফিয়া খাতুন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আফজাল গত ১৪ জানুয়ারি ভাইরাস নিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। বুধবার সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম