ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট সীতাকুণ্ডে মসজিদে মিললো ইমামের ঝুলন্ত মরদেহ ৩৯ বছরেও ফুটবলের সিংহাসনে তিন প্রজন্মের রাজপুত্র লিওনেল মেসি সময়ের আবর্তন মুমিনকে সচেতন করে তোলে ঘানার সঙ্গে ড্র, তবু আতঙ্কের কিছু দেখছে না ইংল্যান্ড বিপৎসীমার নিচে তিস্তার পানি, স্বস্তিতে পাড়ের মানুষ সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া ইরানের সঙ্গে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও

রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে তিনজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৩ মার্চ, ২০২৫,  10:54 AM

news image

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালক জুয়েলের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পুলিশ জানিয়েছে, উপজেলার রাজাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। হতাহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ভোরে গোদাগাড়ী হাসপাতাল থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি রাজশাহী যাচ্ছিল। পরে রাজাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম