ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী চর দখলকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ, আহত ৩০ গাছে উঠে অনলাইন হাজিরা দিলেন প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

রাজশাহীতে চিকিৎসকসহ ১১ জন করোনা রোগী শনাক্ত

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুন, ২০২৫,  4:06 PM

news image

রাজশাহীতে গেলো দুই দিনে ১১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যার মধ্যে চারজন চিকিৎসক রয়েছেন। গতকাল সোমবার ৯ জন ও তার আগের দিন রবিবার দুইজন করোনা পজিটিভ হয়েছেন। জানা গেছে, গতকাল সোমবার রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ১৫ জনের করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায় । এর মধ্যে ৪ জন চিকিৎসক রয়েছেন।গত রবিবার পিসিআর ল্যাবে দুজনের করোনা টেস্ট করা হলেই দুজনারই পজিটিভ পাওয়া যায়। এরমধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শ্বাসকষ্ট আছে। আর করোনা পজিটিভ অন্য রোগীরা নিজ নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।  রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দকার মো. ফয়সল আলম বলেন, প্রত্যেকের উপসর্গ প্রায় একই রকম। সবার হালকা জ্বর, সর্দি, কাশি, গা ব্যথা উপসর্গ রয়েছে। আজকে যাদের করোনা পজিটিভ পাওয়া গেছে, তাদের পরিবারের অন্য সদস্যরাও সবাই একই উপসর্গে আক্রান্ত। এখানে করোনা টেস্ট রাজশাহী মেডিকেল কলেজ ছাড়া আর কোথাও করা হয় না।  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা, শঙ্কর কে বিশ্বাস জানান, করোনা পজিটিভ হয়ে একজন পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি ছিলেন। তবে শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম