ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

রাজবাড়ীতে হিটস্ট্রোকে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০২৪,  4:12 PM

news image

রাজবাড়ীর গোয়ালন্দে হিটস্ট্রোকে মো. নুর ইসলাম (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শিক্ষক নুর ইসলামের বাড়ি গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।এ বিষয়ে স্থানীয়রা জানান, পঁচাত্তর বছরের বৃদ্ধ নুর ইসলাম স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। বুধবার বেলা ১০টার দিকে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়ির আঙিনায় মাটিতে লুটিয়ে পড়ে যান তিনি। পরিবারের লোকজন দ্রুত এগিয়ে গিয়ে প্রথমে তার মাথায় পানি ঢালেন। পরে অসুস্থ অবস্থায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যে বেলা ১১টায় শিক্ষক নূর ইসলাম মারা যান। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রোকনুজ্জামান। তিনি বলেন, হিটস্ট্রোকের কারণে অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের মৃত্যু হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম