ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ

রাজবাড়ীতে মুদি ব‍্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

#

নিজস্ব প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি, ২০২৪,  12:30 PM

news image

রাজবাড়ীর কালুখালীতে শরিফ খান (৪২) নামে এক মুদি ব‍্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার রতনদিয়া ইউনিয়নের রুপসা স্লুইজ গেট বাজারে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। শরিফ খান একই ইউনিয়নের ধানবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, হত‍্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। রুপসা বাজারের অপর দোকানি সিদ্দিক মিয়া বলেন, গত রাতে গ্রামে মসজিদে ওয়াজ মাহফিলে গিয়েছিল শরিফ। কিন্তু মহফিল শেষ না হতেই রাত ১১টার দিকে শরিফ চলে আসেন। রাত সাড়ে ১১টার দিকে রুপসা বাজারে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম