ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

রাজবাড়ীতে বৃষ্টির জন্য প্রার্থনা

#

নিজস্ব প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২৪,  10:49 AM

news image

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজের জামাত (ইস্তিস্কা নামাজ) অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের বটতলা ঈদগাহ মাঠে গ্রামবাসীর আয়োজন এই নামাজের জামাত অনুষ্ঠিত হয়। নামাজের জামাতের ইমামতি করেন রহরপুর বাজার জামে মসজিদের ইমাম মুফতি মো. সাইফুল ইসলাম। রোদ আর গরম উপেক্ষা করে বেলা দুইটা থেকে বিশেষ এই নামাজের জন্য ঈদগাহ ময়দানে উপস্থিত হতে থাকেন মুসল্লিরা। নামাজের জামাতে প্রায় পাঁচ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। বেলা ৩টায় নামাজের জামাত শুরু হয়। এসময় সবার চোখই ছিল অশ্রুসিক্ত। মুসল্লিরা বলেন, বাংলাদেশর সব অঞ্চলে তীব্র গরম শুরু হয়েছে। এতে করে মানুষের পাশাপাশি পশুপাখি কষ্টে রয়েছে। মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছেন। সৃষ্টিকর্তা এই মুহূর্তে রহমতের বৃষ্টি বর্ষণ না করলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন। আজ মঙ্গল ও বুধবার আরও দুইদিন একই জায়গাতে ইস্তিস্কা নামাজ অনুষ্ঠিত হবে বলেও মাইকে ঘোষণা করেন ইমাম।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম