ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০২৫,  6:03 PM

news image

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলস্টেশনের সামনের এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬০) এক নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি সোমবার সকালে যুগান্তরকে নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম। রবিবার রাত ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। জানা গেছে, ওই নারী শ্রবণ প্রতিবন্ধী ছিলেন।এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে  শ্রবণ প্রতিবন্ধী এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশটির খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম