ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

রাজধানীর রাস্তায় উল্টে গেল বাস

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৩,  8:52 PM

news image

রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যান মোড়ে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। আহতদের মধ্যে সমর হালদার (২৬) নামে এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত সমর হালদার জানান, তিনি একটি কোম্পানিতে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করেন। সকালে পুরানা পল্টনের বাসা থেকে বের হন আগারগাঁওয়ে অফিসে যাওয়ার উদ্দেশে। বিহঙ্গ পরিবহনের একটি বাসে করে যাওয়ার সময় বাসটি অন্য কোনো গাড়ির ধাক্কায় রাস্তার মাঝখানেই উল্টে যায়। বাসটিতে তখন ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে কমবেশি সবাই আহত হয়েছেন। উৎপল বড়ুয়া বলেন, বুধবার সকালে চন্দ্রিমা উদ্যান মোড়ে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনা কীভাবে ঘটেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। বাসের চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম