ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

রাজধানীর যেসব এলাকায় ডায়রিয়া রোগী বেশি

#

নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০২২,  12:50 PM

news image

ঋতু পরিবর্তনজনিত কারণে গরমের তীব্রতার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ডায়রিয়া। ঢাকায় যা বেশ ভয়াবহ রূপ ধারণ করেছে। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতাল কর্তৃপক্ষকে। আইসিডিডিআর,বি সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী, দক্ষিণখান, বাসাবো, কদমতলী ও মোহাম্মদপুর এলাকার মানুষ বেশি ভর্তি হচ্ছে। এ ছাড়া সায়েদাবাদ, শনিরআখড়া, কামরাঙ্গীরচর, মিরপুর, বাড্ডা, উত্তরখান, উত্তরা ও রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর, কেরানীগঞ্জ এলাকা থেকেও রোগী আসছে।

হাসপাতালটিতে গত ১৬ মার্চ থেকে ২ এপ্রিল বিকেল পর্যন্ত ২১ হাজার ৩ জন রোগী ভর্তি হয়েছে। আইসিডিডিআর,বির হাসপাতাল শাখার প্রধান ডা. বাহারুল আলম গণমাধ্যমকে বলেন, ভর্তি রোগীদের মধ্যে ১৮ বছরের রোগী বেশি। তাদের মধ্যে তীব্র পানিশূন্যতা লক্ষ্য করা যাচ্ছে। তীব্র গরমে অস্বাস্থ্যকর খাবার ও অনিরাপদ পানীয় পান করার ফলে ডায়রিয়ার তীব্রতা বেড়েছে। চিকিৎসকরা বলছেন, গরমে জীবাণু বেশিক্ষণ বেঁচে থাকে। তাছাড়া অনেকেই অনিরাপদ পানি পান করেন। এতে ডায়েরিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই বাইরের কোনো খাবারের পাশাপাশি যেখান-সেখান থেকে পানি খাওয়া যাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম