ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাজধানীর মুগদায় বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২৩,  12:43 PM

news image

ছবি : সংগৃহীত

বিএনপি-জামায়াতের ঘোষিত তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর মুগদা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের অপারেটর মো. জয়নাল জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখে বাসটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বাসের যাত্রী ছিল। বাসটি এসে হঠাৎ সড়কের উপর ব্রেক করে। বাস থেকে কয়েকজন যাত্রী বের হয়ে ভাঙচুর শুরু করে, পরে বাসের ভেতরে একজন আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুন দেওয়ার ২/৩ মিনিট পরই ঘটনাস্থলের বিপরীতে বিপুল সংখ্যক পুলিশ দেখা যায়। উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। তিন দিনের এ অবরোধ কর্মসূচি মঙ্গলবার (৩১ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে বৃহস্পতিবার (২ নভেম্বর) পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম