ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

রাজধানীর মধ্য বাড্ডায় গুলি করে এক ব্যক্তিকে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৫,  8:48 PM

news image

এবার রাজধানীর বাড্ডায় গুলি করে হত্যা করা হয়েছে মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তিকে। বুধবার (১২ নভেম্বর) সকালে মধ্য বাড্ডার কমিশনার গলিতে একটি মেসের নিচতলায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে। ওসি সাইফুল ইসলাম জানান, কে বা কারা মামুন শিকদার নামের ওই ব্যক্তিকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে, কে বা কারা তাকে গুলি করেছে সেটি এখনও জানা যায়নি। তিনি বলেন, নিহত ব্যক্তি একজন শ্রমজীবী ছিলেন বলে জানা গেছে। ইতোমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে আমাদের বিভিন্ন টিম কাজ শুরু করেছে। মামুন যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তিনি সে বাসায় থাকতেন না। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, গত সোমবার (১০ নভেম্বর) রাজধানীর সুত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে তারিক সাইফ মামুন (৫৫) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।  প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে খুব কাছ থেকে ৬-৭টি গুলি করেছে। প্রাণ বাঁচাতে হাসপাতালের ভেতর ঢুকতে চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। দিনে-দুপুরে রাজধানীর বুকে ঘটে যাওয়া এমন নৃশংস ঘটনায় জোর তদন্তে নামে পুলিশ এবং জানা যায়, নিহত তারিক সাইফ মামুন নিজেই একজন শীর্ষ সন্ত্রাসী। পুলিশ জানায়, নিহত মামুন একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। তবে, অপরাধজগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা সময় বিরোধ শুরু হয়, যা দীর্ঘদিন ধরে চলছিল এ ঘটনায় ইতোমধ্যে কুত্তা ফারুক ও রবিন নামে দুই শ্যুটারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম