ঢাকা ০২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭ মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদক ব্যবসায়ী আটক সৌদির অন্যতম বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা সৈয়দপুরে দুই ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি-গভর্নিং বডির মেয়াদ বাড়লো ঢাকার গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে চান প্রধানমন্ত্রী

রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে চলছে ব্যাপক বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২৪,  2:35 PM

news image

রাজধানীর আফতাবনগর, বনশ্রী, সায়েন্সল্যাব ও শনিরআখড়াসহ বিভিন্ন স্থানে সড়ক আটকে ব্যাপক বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।আজ শনিবার (৩ আগস্ট) সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এ বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভে করছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। সকালে আফতাবনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে অংশ নিতে জড়ো হয়েছেন কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইউআইটিএস ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। দনিয়া কলেজসহ আশেপাশের কলেজের শিক্ষার্থীরা রাজধানীর শনিরআখড়ায় সড়ক অবরোধ করে স্লোগান দেন। ঢাকা কলেজ, সিটি কলেজ ও ধানমণ্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা এখানে গুলি করে শিক্ষার্থীদের হত্যার বিচারসহ নয় দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এরআগে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল ও আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। ‘সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা’ দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শুক্রবার রাতে ফেসবুকে লাইভে কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান। একই সময়ে আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুকে এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুক লাইভে আবদুল হান্নান দাবি করেন, সকাল থেকে পরিবারসহ গণভবনে গিয়ে দেখা করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের আহ্বান জানানো হয়েছে। আবদুল হান্নান সেই আহ্বান প্রত্যাখ্যান করে বলেন, ঢাকার উত্তরা, খুলনা, হবিগঞ্জ, টাঙ্গাইল ও সিলেটে আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছেন। নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। সরকার কীভাবে ক্ষমতায় থাকছে, আমরা বুঝতে পারছি না। আন্দোলনের এই সমন্বয়ক আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি, শনিবার সারা দেশে প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম