ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫ ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা এবার সত্যিই থামছেন রোনালদো পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা জিম্বাবুয়েতে ফেরি ডুবিতে নিহত বেড়ে ৮৪ বার্সেলোনায় যোগ দিচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় নতুন বিপদ, বাড়ছে আফটারশকের শঙ্কা

রাজধানীর পুরান ঢাকায় ভবনে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২৩,  10:54 AM

news image

রাজধানীর বংশাল থানা এলাকার নবাবপুর রোডে তিন তলা বিশিষ্ট একটি ভবনে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। রোববার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানান, ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি বলেন, ভবনটির তিন তলায় রান্নার কাজ চলছিল। এর নিচতলায় ছিলো খাবারের হোটেল। রান্না করার সময় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এরশাদ হোসেন বলেন, ভবনটির তিন তলায় থাকা হোটেলের রান্না ঘরে আগুন লাগলেও এর সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। নিয়ন্ত্রণের পর এখনো শেষ মুহূর্তের কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম