ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

রাজধানীতে ১৯টি বাসের বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২৪,  12:03 PM

news image

রাজধানীর হানিফ ফ্লাইওভারে গাড়ি থেকে যাত্রী ওঠানামা করার কারণে ১৯টি বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ২টি বাস ডাম্পিং করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগ। ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমামের নির্দেশনায় এসি (ট্রাফিক-যাত্রাবাড়ী) তানজিল আহমেদের নেতৃত্বে একটি টিম হানিফ ফ্লাইওভারে মঙ্গলবার (৪ মে) দিনভর অভিযান চালায়। অভিযানে যত্রতত্র যাত্রী ওঠানামা করা বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম জানান, ঢাকা মহানগরীর নাগরিকরা যাতে রাস্তায় নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং স্বাচ্ছন্দ্যে ঘরে ফিরতে পারেন সে লক্ষ্য নিয়ে কাজ করছে ট্রাফিক ওয়ারী বিভাগ। এই বিভাগের মধ্য দিয়ে দক্ষিণবঙ্গের ২১টি জেলাসহ মোট ৪০টি জেলার গাড়ি যাতায়াত করে। তিনি বলেন, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের মূল অংশটি এই বিভাগের মধ্যে অবস্থিত। প্রায়শই এই ফ্লাইওভারের উপরে বিভিন্ন পরিবহন যাত্রী উঠানামা করে। এতে যানজট যেমন বেড়ে যায়, তেমনিভাবে দুর্ঘটনা বৃদ্ধি পায়। ট্রাফিক-ওয়ারী বিভাগের এই অভিযান চলমান থাকবে। গাড়ি চালকরা হানিফ ফ্লাইওভারে যত্রতত্র যাত্রী উঠানামা করলেই আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম