ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাজধানীতে ১৪ দিন যানজটের শঙ্কা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৪,  1:19 PM

news image

রাজধানীর উত্তরা এলাকায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ চলমান রয়েছে। এ নিয়ে আগামী ১৪ দিন এ সড়কে যানজট হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। যানজন থেকে রক্ষা পেতে এ সময় হাতে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে। সোমবার (৪ মার্চ) বিআরটি প্রকল্প পরিচালক এএসএম ইলিয়াস শাহ্ এক বিশেষ ট্রাফিক নির্দেশনায় এ অনুরোধ জানান। নির্দেশনায় বলা হয়, বিআরটি প্রকল্পের আওতাভুক্ত উত্তরা এলাকায় (বিমানবন্দর থেকে আজমপুর) সড়কের পূর্ব ও পশ্চিম পার্শ্বে ৫ মার্চ সকাল ৬টা থেকে ১৮ মার্চ সকাল ৬টা (১৪ দিন) পর্যন্ত প্রতিদিন সড়কের উন্নয়নকাজ চলবে। সড়ক উন্নয়নকাজ চলমান অবস্থায় ঢাকা থেকে ময়মনসিংহমুখী ও ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় উক্ত করিডোরে চলাচলের জন্য সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম