ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই নারীর

#

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২৪,  1:14 PM

news image

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নারী মারা গেছে। রোববার (১০ মার্চ) সকালে রাজধানীর গুলিস্তান ও দক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই দুই নারীর নাম-ঠিকানা এখন জানা যায়নি। রাজধানী গুলিস্তান হলের সামনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত (৫০) এক মহিলাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন ভ্যানচালক রাসেল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া রাজধানীর দক্ষিণখান কসাইবাড়ি রেলগেটের পাশের সড়কে অটো রিকশার ধাক্কায় অজ্ঞাত (৪০) এক মহিলাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন অটোচালক মোস্তাকিম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোস্তাকিম জানান, রাস্তা পারাপার হওয়ার সময় তার অটোর ধাক্কাতেই ওই মহিলা মারা গেছে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম