ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

রাজধানীতে ভবন থেকে পড়ে প্রাণ গেলো শ্রমিকের

#

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২২,  12:45 PM

news image

রাজধানীর শান্তিবাগে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ হারালেন খালিদ (১৮) নামে এক শ্রমিক। রোবিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত খালিদ রংপুর গংগাচড়া উপজেলার ফুলবাড়ির চওড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। সহকর্মী ও ভাই মো. খাদিমুল ইসলাম জানান, তারা একসঙ্গে শান্তিবাগ পানির পাম্পের পাশে একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রীর কাজ করছিলেন। খালিদ রাজমিস্ত্রীর সহযোগী ছিলেন।

সকালে তারা একেকজন একেক তলায় কাজ করছিলেন। অন্য সহকর্মীদের সঙ্গে খালিদ ১০ম তলায় কাজ করছিলেন। এসময় তারা শুনতে পান, ভবন থেকে নিচে পড়ে গেছেন তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তার নিহতের বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম