ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২৪,  10:40 AM

news image

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খবির উদ্দিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে বসুন্ধরায় গলফ ক্লাবে এ ঘটনা ঘটে। পরে খবির উদ্দিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহত খবির উদ্দিনের বাড়ি যশোর জেলায়। তিনি ওই এলাকার মৃত মনজুর কাজীর ছেলে। তিনি ওই গলফ ক্লাবেই থাকতেন। বিষয়টি নিশ্চিত করে নিহতের সহকর্মী পলাশ মল্লিক বলেন, ভাটারায় বসুন্ধরার ভিতরে একটি গলফ ক্লাব তৈরি হচ্ছে। আমরা একটি ঠিকাদার কোম্পানির হয়ে ওখানে কাজ করি। সকালে এসে খবির উদ্দিন নিচে কাজ করছিলেন। হঠাৎ তিনি কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন সে বিষয়ে জানতে পারিনি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম