ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

রাজধানীতে বাস উল্টে এক পথচারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২২,  12:20 PM

news image

রাজধানীর বনানীর কাকলি এলাকায় ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে রঞ্জু শেখ (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) সকাল সোয়া ৬টার  দিকে এ ঘটনা ঘটে। রঞ্জু ঢাকায় একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। তার বাড়ি রাজবাড়ীতে। ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক। বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা জানা সম্ভব হয়নি। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, রঞ্জু শেখ পথচারী ছিলেন নাকি বাসের ভেতরেই ছিলেন বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। তবে যতটুক জেনেছি তিনি পথচারী ছিলেন। রঞ্জু শেখের মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, যতটুক শুনেছি বাসটি বেপরোয়া গতিতে ছিল, হয়তো হার্ট ব্রেক করতে গিয়ে বাসটি উল্টে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম