ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

রাজধানীতে বাসচাপায় পা ভাঙল কলেজছাত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৩,  11:29 AM

news image

বাসচাপায় এক কলেজছাত্রীর পা ভেঙে গেছে রাজধানীর ফার্মগেটে। এ দুর্ঘটনায় এলাইক পরিবহনের ওই বাসটির কনডাক্টরের সঙ্গে সংঘর্ষে জড়ান মেট্রোরেলের নির্মাণশ্রমিকরা। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ওই কলেজছাত্রীকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফার্মগেট মোড়ে সহপাঠীদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন ওই কলেজছাত্রী। এ সময় এলাইক পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।

এতে আইলেন ও বাসের মাঝে পড়ে যান তিনি। বাসের চাপেয় তার পা ভেঙে যায় ও রক্তক্ষরণ হয়। মেট্রোরেলের শ্রমিক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে আল রাজী হাসপাতালে ভর্তি করান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে পরে জাতীয় অর্থপেডিক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় উত্তেজিত মেট্রোরেলের শ্রমিকরা বাসটি জব্দ করলে কনডাক্টরের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরই জেরে দুপক্ষ হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে। পরে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশ বাসটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম