ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ৩

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৫,  11:00 AM

news image

রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- আরিয়ান সৈকত (২১), মো. ওমর (২০) ও ইয়ামিন হোসেন তরুণ (২০)। শুক্রবার রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে জুরাইন খন্দকার রোডের মাশা-আল্লাহ হোটেলের সামনে কয়েকজন ব্যক্তি সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানার হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম