ঢাকা ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে এলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ৩ কোটি টাকার ট্যাপেনটাডোল জব্দ সন্ধ্যায় ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা–ছেলের মৃত্যু মন্ত্রী-প্রতিমন্ত্রী যত সুবিধা পাবেন আর সক্রিয় থাকবে না প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

জাতীয় প্রেসক্লাবে এলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৬,  5:54 PM

news image

সচিবালয়ে নিজের মন্ত্রালয়ের যাওয়ার আগেই জাতীয় প্রেসক্লাবের আসলেন নবনিযুক্ত তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার সঙ্গে ছিলেনতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বুধবার দুপুর ১টায় তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রীকে স্বাগত জানান প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। পরে মন্ত্রী টিভি রুমে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, সহসভাপতি কেএম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি বাছির জামাল, জাতীয় প্রেস ক্লাবের সদস্য কাজী রওনাক হোসেন, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমূখ উপস্থিত ছিলেন। তথ্য মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি সব সময় সাংবাদিক সাথে আছি, থাকব। আমি খুবই সুভাগ্যবান আপনারা সবাই পরিচিত। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই প্রেসক্লাব আমার ছাত্র জীবন থেকে সেকেন্ড হোম। ডালপুরি খেয়ে হরতালের কর্মসূচি বাস্তবায়ন করতাম। ‘দুর্ভাগ্য কি সৌভাগ্য আমি জানি না, দায়িত্ব নিয়ে আমাকে আসতে হবে বা আপনাদের সঙ্গে কাজ করতে হবে। এখন একটা দায়-দায়িত্বের মধ্যে আমি যুক্ত হয়েছি। আমি খুব ভালো করেই জানি যে, সাংবাদিক সমাজ তাদের সমস্যার সমাধান না হয়ে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না। সেই সমস্যার সমাধানটি এই মন্ত্রণালয়ের এবং আমাদের নেতা তারেক রহমানের যে পরিকল্পনা তার মধ্যে যে গণমাধ্যমের স্বাধীনতার কথা আছে সেই আলোকে আমাদের কর্মকৌশল –কর্ম পরিকল্পনা আপনাদের সামনে হাজির করব। তার আগে আমরা সাংবাদিকমহলসহ সকল অংশীদারদের সঙ্গে আমরা মতবিনিময় করব।’ প্রেসক্লাব থেকে তথ্যমন্ত্রী সচিবালয়ে নিজের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ে যান। মন্ত্রণালয়ে পৌঁছালে তথ্য সচিব মাহবুবা ফারজানা নতুন তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে মন্ত্রী কর্মকর্তাদের সাথে পরিচিতি হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম