ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

রাজধানীতে ট্রেনের ধাক্কায় ৩ পথশিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৩,  8:12 PM

news image

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় তিন পথশিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকা রেলওয়ে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কারো নাম পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি রেলওয়ে পুলিশ। রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এক প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, মহাখালীতে রেললাইনের মধ্য দিয়ে গলায় ধরে হাঁটছিল তিন পথশিশু। পেছন থেকে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন আসছিল। কয়েক গজ দূরত্বে থাকা ওই প্রত্যক্ষদর্শী অনেক চিৎকার করে তিন শিশুর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন। কিন্তু তারা শুনতে পায়নি। ট্রেনের ধাক্কায় তারা ছিটকে পড়ে। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে পাঠায়।  তিনি বলেন, আমরা স্থানীয়দেরকে ওই তিন শিশুর ছবি দেখিয়েছি। কিন্তু কেউই তাদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেননি। তাদের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। বিমানবন্দর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্রধর জানান, সংবাদ পেয়ে আমরা সকাল সাতটার দিকে মহাখালী ফ্লাইওভারের নিচে ২৭০ নং পিলারের কাছে রেললাইনের পাশ থেকে ওই তিন পথশিশুর মরদেহ উদ্ধার করি। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে অসতর্কভাবে ওই পথশিশুরা রেললাইন ধরে হাঁটার সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ৪৭ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে শিশুদের মরদেহগুলো ময়না তদন্তের জন্য সন্ধ্যার দিকে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম