ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৫,  4:53 PM

news image

রাজধানীর পৃথক দুই ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। কুড়িল বিশ্বরোডের বিআরটিসি কাউন্টারের পেছনে ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ঘটনা দুটি ঘটে।  মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১২টার দিকে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ।  বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ জানান, আমরা খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে কুড়িল বিশ্বরোডের বিআরটিসি কাউন্টারের পেছনের রেললাইন থেকে একজনের মরদেহ উদ্ধার করি। স্থানীয়দের কাছে জানতে পারি, রেললাইনে হাঁটার সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত অন্য ব্যক্তির বিষয়ে তিনি জানান, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসআই বজলুর রশিদ আরও জানান, আইনি প্রক্রিয়াশেষে আমরা ওই দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠিয়েছি। নিহত দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম