ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাজধানীতে ট্রাক চাপায় যুবলীগ নেতা নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৩,  2:37 PM

news image

রাজধানীর খিলক্ষেতের ৩০০ফিটে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক রাজু আহমেদ (৪১) নামে এক যুবলীগ নেতা মারা গেছেন। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ছিলেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ৩০০ফিট স্বদেশ আন্ডারপাসে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খিলক্ষেত থানার উপ পরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে ৩০০ফিট দিয়ে যাওয়ার সময় দ্রুতগামীর একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। মৃত রাজুর বড় ভাই রুবেল হোসেন জানান, রাজু আহমেদের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর থানার হাস্তাবসন্তপুর গ্রামে। বাবার নাম মৃত ঈসমাইল হোসেন। রাজু তার স্ত্রী ও ছেলে-ছেলেকে নিয়ে পশ্চিম ধানমন্ডি জাফরাবাদ এলাকায় থাকতেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম