ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

রাজধানীতে গির্জায় ককটেল হামলা

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৫,  11:23 AM

news image

রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের প্রধান ফটকে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর একটি ফটকের সামনেই বিস্ফোরিত হয়। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফটকের ভেতর থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিস্ক্রিয় করে। এ সময় ডিএমপির ডগ স্কোয়াড চার্চ এলাকা তল্লাশি চালায়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। শনিবার (৮ নভেম্বর) গির্জাটিতে খ্রিস্ট জন্মজয়ন্তী ২০২৫ উপলক্ষে জাতীয় পর্যায়ের জুবিলি উদযাপন অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, গির্জা লক্ষ্য করে দুটি ককটেল মারা হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, আরেকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম