ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

রাজধানীতে কার্ভাডভ্যান চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  10:58 AM

news image

রাজধানীর কারওয়ান বাজারে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলে থাকা লুৎফর রহমান রাইন নামে নর্দান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের হেলপারকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১২টার দিকে কারওয়ান বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সজিব নামে আরেক এক ব্যক্তি গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি ফার্মগেটের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি কার্ভাডভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রাইন ট্রাকের চাকার নিচে চাপা পরে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় তেজগাঁও থানা পুলিশ জানায়, কাভার্ডভ্যান নিয়ে চালক পালিয়ে গেলেও হেলপার তরিকুল ইসলামকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত রাইনের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। রাজধানীতে পরিবারের সঙ্গেই থাকতেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম