ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২৬,  10:42 PM

news image

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি। তিনি সদ্য বিদায়ী পরিচালক (অপা. ও মেইন.) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসির স্থলাভিষিক্ত হয়েছেন। গত ২৯ মার্চ এই কর্মকর্তাদ্বয় দায়িত্বভার গ্রহণ ও অর্পণ করেন। লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোরে  কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ডিফেন্স স্টাডিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন। এ ছাড়া তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম