ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ নতুন পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের বাড়তে পারে যেসব সুবিধা জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি, ২০২৪,  12:16 PM

news image

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন এবং সদর জেনারেল হাসপাতালে ২ জনের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ আহমেদ। নিহতরা হলেন নবীর হোসেন ও মো. হানিফ। নিহত অপর একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত ২ জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া রাস্তা সংস্কার কাজে নিয়োজিত লরি চট্টগ্রাম যাওয়ার পথে শালবাগান এলাকায় যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও সিএনজি দুটোই গভীর খাদে পড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা ৫ যাত্রীর মধ্যে ২ জনের মৃত্যু হয়। মো. মারুফ আহমেদ জানান, ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস একটি লাশ উদ্ধার করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম