ঢাকা ০৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নিতে ইসিকে নির্দেশ ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার আপাতত বিদ্যুতের দাম বাড়বে না: জ্বালানি মন্ত্রী ঈদে নতুন টাকা সরবরাহ করা হবে না: বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস পালন পোশাক কারখানার বেতন-ভাতা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়: রাষ্ট্রপতি ৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ফ্যামিলি কার্ড নিয়ে সংবাদ সম্মেলন সোমবার এনআইডি ও ভোটার নিবন্ধন নিয়ে নতুন দুই পরিকল্পনা ইসির

রাঙামাটি মেডিকেল কলেজের ৬ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০২৫,  10:56 AM

news image

গেল বছরের ১৬ জুলাই রাঙামাটি মেডিকেল কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ ছাত্রলীগ নেতাকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম ও মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে একজনকে কলেজের একাডেমিক কার্যক্রম থেকে এবং বাকি ৫ জনকে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার প্রায় ৭ মাস পর মেডিকেল কলেজের সিট বরাদ্দ কমিটির সমন্বয়ক ড. হাবিবুল ইসলাম চৌধুরীর ২৬ জানুয়ারি সাক্ষরিত এক নোটিশে মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আয়াত শরীফকে ২ বছরের জন্য কলেজ থেকে এবং আজীবনের জন্য মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।  সহসাধারণ সম্পাদক ও ৭ম ব্যাচের শিক্ষার্থী বিক্রম আদিত্য চাকমাকে কলেজ হোস্টেল থেকে ৩ মাসের জন্য, সাংগঠনিক সম্পাদক ও ৮ম ব্যাচের ইমতিয়াজ হোসেনকে ৩ মাস, সাংগঠনিক সম্পাদক ও ৮ম ব্যাচের সৃজন কান্তি দে-কে তিন মাসের জন্য, সাংগঠনিক সম্পাদক ও ৯ম ব্যাচের অভিজিৎ কুমার বৈদ্য, একই ব্যাচের আরেক সাংগঠনিক সম্পাদক সিং সিং এ মংকে ৩ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। নোটিশে বলা হয়, ১৬ জুলাই বহিরাগতের সঙ্গে কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংগঠিত সংঘাতময় অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে কতিপয় সাধারণ শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ১ ফেব্রুয়ারির মধ্যেই তাদের কলেজ হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম