ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

#

১৬ অক্টোবর, ২০২৫,  4:58 PM

news image

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোট। কঠোর নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৯টায় এ ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, স্বচ্ছতার সঙ্গে ভোটগ্রহণে আমরা বদ্ধপরিকর। সার্বিক নিরাপত্তা জোরদার আছে। অনাকাঙ্ক্ষিত ঘটনার শঙ্কা দেখছি না। সুষ্ঠু নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সরেজমিন দেখা গেছে, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে জড়ো হতে থাকেন ভোটাররা। দীর্ঘ প্রতীক্ষার কাঙ্ক্ষিত ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। তারা বলছেন, কোনো নির্দিষ্ট দল নয়। যোগ্যতা দেখেই ভোট দেবেন তারা। যাতে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে সক্ষম হন প্রার্থীরা। জানা গেছে, নির্বাচনে ২৮ হাজার ৯০১ জন ভোটার ৮৬০ জন প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগ করবে। ৯ একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথ থাকবে। প্রধান নির্বাচন কমিশনারসহ ৭ জন কমিশনার এবং ১ জন প্রধান রিটার্নিং অফিসারসহ ৭ জন রিটার্নিং অফিসার নির্বাচন পরিচালনা করছে। ২১২ জন শিক্ষক ভোটগ্রহণ করবেন। আবাসিক হলের ১৭ জন প্রাধ্যক্ষ প্রিসাইডিং অফিসার ও আবাসিক শিক্ষকরা সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। পোলিং অফিসার থাকবেন ৯১ জন। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় ২ হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব রয়েছে। রাকসুর কেন্দ্রীয় সংসদে ২৩ পদে ৩০৫ জন প্রার্থী, ১৭টি হল সংসদের ২৫৫ পদে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯.১% নারী এবং ৬০.৯% পুরুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম