ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতে ১০ ভ্রাম্যমাণ আদালত: ডিএনসিসি মেয়র

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২২,  2:14 PM

news image

আসন্ন রমজান মাসে রাজধানীতে নিরাপদ খাদ্য নিশ্চিতে ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে গুলশানে ডিএনসিসির নগর ভবনের হল রুমে এক কর্মশালায় মেয়র এ কথা জানান।অনুষ্ঠানে মেয়র বলেন, আমরা কোনো রেস্তোরাঁকে জরিমানা করতে চাই না। বরং রেস্তোরাঁ মালিকদের পুরস্কার দিতে চাই। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। এজন্য এক রেস্তোরাঁর মালিক আরেক রেস্তোরাঁয় গিয়ে ভুল ধরিয়ে দিতে হবে। সবাই মিলে চেষ্টা করলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবো। এছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতামূলক প্রচারণা দরকার। এসময় মেয়র আরও জানান,

স্ট্রিট ফুড নিরাপদ নিশ্চিতে ডিএনসিসি এলাকায় ১০০টি নিরাপদ খাদ্যের গাড়ি নামানো হবে। এ গাড়িগুলো বিধবা, অসহায় নারী ও তৃতীয় লিঙ্গের মানুষদের দেয়া হবে। এসব গাড়িতে কিউআর কোড থাকবে। এর মাধ্যমে আমরা দেখবো, তারা কীভাবে খাদ্য তৈরি করে। এটা সফল হলে আরও ১০০টি স্ট্রিট ফুডের গাড়ি দেয়া হবে। এভাবে মানসম্মত খাবার নিশ্চিত করতে চাই। রমজানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ইফতার প্রস্তুতকরণ ও বিপণনে জড়িত ব্যবসায়ীদের নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে ডিএনসিসি। কর্মশালায় মিরপুর, মোহাম্মদপুর, কারওয়ান বাজার, মহাখালীর দুই শতাধিক রেস্তোরাঁ মালিক এবং কর্মীরা অংশ নেন। কর্মশালায় বক্তৃতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. কাইউম সরকার, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, এফ এ এ এর চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার জন টেইলর প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম