ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

রংপুর মেডিক্যাল থেকে ৫ দালালকে আটক করেছে পুলিশ

#

২২ জুন, ২০২৫,  7:28 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে দালাল চক্রের ৫ সদস্যকে আটক করেছে রংপুর মহানগর কোতয়ালী থানা পুলিশ। রবিবার ২২ জুন দুপুরে মেডিকেল কলেজ হাসপাতাল রমেক এর অভ্যন্তরে অবাধে ঘোরাফেরা ও সন্দেহজনক আচরণরত অবস্থায় ৫ জন দালালকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন: রংপুর মহানগর কোতয়ালী থানাধীন পশ্চিম নীলকণ্ঠ এলাকার আব্দুল আউয়াল এর ছেলে তারিকুল ইসলাম (৩৯), একই এলাকার রবিউল ইসলাম এর ছেলে  আব্দুল কাদের (৩৯),ধাপ সর্দারপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে  আমিনুর (৪০), ধাপ কামারপাড়া এলাকার মহসীন আলীর ছেলে মিলন (৪০) এবং একই থানাধীন পূর্ব শালবন এলাকার আরিফ এর স্ত্রী  শাহিদা বেগম (৩৭)।  আটককৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা হাসপাতালের বহির্বিভাগে আগত রোগীদের বিভ্রান্ত করে বিভিন্নভাবে অর্থ আদায়সহ প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। ডাক্তার দেখানোর নাম করে রোগীদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া ছিল তাদের প্রধান পেশা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ এ ধরনের অসাধু ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম