ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রংপুর মেট্রেপিলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

#

০৬ জানুয়ারি, ২০২৫,  3:34 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রবিবার ৫ জানুয়ারী সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন, আরপিএমপি'র সম্মানিত পুলিশ কমিশনার মজিদ আলী বিপিএম। এ সময় পুলিশ কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠানে অংশ নেয়া সকল অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।  এছাড়াও সকল পুলিশ সদস্যদের আইন ও বিধি মেনে পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশনা দেন এবং গত ৫ আগস্ট ২০২৪ এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানান। মাস্টার প্যারেড শেষে সম্মানিত পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশের যানবাহন শাখা, রেশন স্টোর, ফোর্স ব্যারাক, অস্ত্রাগার, মেস, এমআই সেন্টার, সি-স্টোর, ডি-স্টোর, রিজার্ভ অফিস সহ পুলিশ লাইন্স সংশ্লিষ্ট বিভিন্ন শাখা/অফিস পরিদর্শন এবং কার্যক্রম তদারকি করেন। পরিদর্শন শেষে পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে সকল বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম