ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

রংপুর জেলার ৬ আসনে হাতপাখা প্রতীকের ৫ প্রার্থীর নাম ঘোষণা

#

২১ জুন, ২০২৫,  12:20 PM

news image

আবুল হোসেন বাবলুঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের ৫ জন প্রার্থীর নাম চুড়ান্ত ভাবে ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। রংপুরের পীরগঞ্জ আসনের জন্য কোনো প্রাথীর নাম ঘোষণা করা হয়নি। শুক্রবার (২০ জুন) বিকেলে রংপুর মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।  ঘোষিত প্রার্থীরা হলেন, গংগাচড়া ও সিটি কর্পোরেশনের আংশিক রংপুর-১ এটিএম গোলাম মোস্তফা বাবু, বদরগঞ্জ-তারাগঞ্জ রংপুর- ২ এ মাওলানা মো. আশরাফ আলী, রংপুর সদর ও সিটি কর্পোরেশন রংপুর-৩ এ আমিরুজ্জামান পিয়াল, পীরগাছা-কাউনিয়া রংপুর-৪ এ অধ্যক্ষ গোলজার হোসেন, রংপুর মিঠাপুকুর -৫ এ জাহিদ হাসেন। তবে রংপুর-৬ পীরগঞ্জ আসনের জন্য কোনো প্রার্থীর নাম ঘোষণা করেননি। গণ সমাবেশে বক্তব্যকাল ফয়জুল করিম বলেন, বিএনপির কাছে নিজ দলের লোকেরাই নিরাপদ নয়। ০৫ আগস্টের পরবর্তী সময়ে শুধু বিএনপির নেতাকর্মীরা নিজেদের অন্তকোন্দলে ১২৭ জনের উপরে মারা গেছেন। শুধু কি তাই? ছাত্রদল বিএনপির মূল দলের লোকের কাছে চাঁদা চেয়েছে। না দেওয়ায় ওই নেতার হাত-পা ভেঙে দিয়েছে। এ সময় মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, বাংলাদেশে ইসলামী আন্দোলন ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের কথার সাথে মার্কা ও কাজের মিল নেই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কথার সঙ্গে কাজের ও মার্কার মিল রয়েছে। এই দল ক্ষমতায় এলে দেশের মানুষ শান্তিতে থাকবে।কেননা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে, এমন পরিবেশ তৈরি হবে, যেখানে কেউ আর অবৈধ কোনো কিছুর চিন্তাই করবে না। সবার মধ্যে ভালো কিছু করার ইচ্ছে তৈরি হবে। এজন্য তিনি উপস্থিত সকলের কাছে হাত পাখায় ভোট ও প্রত্যেকের কাছে সহযোগিতা কামনা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান কাসেমী'র সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ এম হাসিবুল ইসলাম, সুলতান মাহমুদ, রংপুর মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল এবং জেলার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম