ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

রংপুরে হত্যা মামলার প্রধান আসামী জাকিরকে গ্রেফতার করেছে পুলিশ

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুন, ২০২৪,  12:18 PM

news image

রংপুরে হত্যা মামলার প্রধান আসামী এবং  ডাকাতি, দস্যুতা ও মাদকসহ ৯ মামলার আসামী জাকির হোসেন কে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। চলতি বছরের ৭ ফেব্রুয়ারী রাতে মিঠাপুকুর উপজেলার শালিকাদহ গ্রামের মৃত মোহাম্মদ হোসেন সরকারের ছেলে আবু রায়হান মোঃ মিজানুর রহমানের বাড়ীর প্রাচীর টপকে মুখোশধারী কয়েকজন ডাকাত রুমের ভিতর ঢুকে বাড়ীর গৃহবধূ মোর্শেদা বেগমকে প্রথমে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধসহ মাথায় আঘাতের মাধ্যমে হত্যা করে। এ সময় মোর্শেদা বেগমের স্বামীকেও এলোপাতাড়ি মারপিট করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। উল্লেখ্য যে, উক্ত বাড়ীতে শুধু ভিকটিমদ্বয় অর্থাৎ তারা স্বামী-স্ত্রী থাকতেন।

পরদিন সকালে স্থানীয় লোকজন নিহতের স্বামী আবু রায়হানকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে মিঠাপুকুর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় পুলিশী কার্যক্রম গ্রহণ করে। এছাড়াও সিআইডি'র ক্রাইম সিন টিম, পিবিআই এবং ডিবি ঘটনাস্থল পরিদর্শন করে। মিঠাপুকুর থানায় মামলা হলে আসামীদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। 

শনিবার ৮ জুন দুপুরে রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম। তিনি আরও জানান, এর পিছনে পুর্বের জমিজমা সংক্রান্তজের রয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

শুক্রবার ৭ জুন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে  বদরগঞ্জ থানাধীন কুতুবপুরের নাগেরহাট বাজার এলাকা থেকে পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর আলম সিদ্দিক এর নেতৃত্বে হত্যা মামলার প্রধান আসামী জাকিরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জাকির হোসেন (২৮) দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার অন্তর্ভুক্ত কুশদহ গ্রামের  শহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। এর আগে এই মামলায় বিভিন্ন সময় আরও ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে ৩ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম