ঢাকা ১০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা মিরপুরে বহুতল ভবনে আগুন এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ৫ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার নাম সংশোধন সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ চাঁদপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ঈদের ছুটি পাচ্ছেন না যারা নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

রংপুরে হত্যার ৪৫ ঘন্টা পর মৃত যুবক জীবিত দুই হত্যাকারী গ্রেফতার

#

২৬ ফেব্রুয়ারি, ২০২৪,  4:04 PM

news image

আবুল হোসেন বাবলুঃ বোনের বিয়ের ছবি তোলার কথা বলে ঢাকা থেকে রংপুরে এনে ফটোগ্রাফারকে হত্যা করে, দামি ডিএসএল আর ক্যামেরা, মোবাইল, টাকা সহ যাবতীয় কিছু ছিনিয়ে নিয়ে হত্যাকারী পালিয়ে যাওয়ার ৪৫ ঘন্টা পর নিহত ফটোগ্রাফার জীবিত হবার ঘটনা ঘটেছে রংপুরে। শনিবার ২৪ ফেব্রুয়ারী বিকেলে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা শাখা ডিবি'র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন, ডিবি পুলিশের উপ পুলিশ কমিশনার (এ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী মুত্তাকী ইবনু মিনান। সংবাদ সম্মেলনে জানানো হয়, পূর্ব পরিচিতির সূত্র ধরে গত ২১ ফেব্রুয়ারী রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন পূর্ব বড়বাড়ি মুক্তাপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে সাঈদ@শহিদ ও তার বন্ধু রংপুর মহানগরীর কোতোয়ালী থানার অন্তর্ভুক্ত ২৬নং ওয়ার্ডস্থ নূরপুর মহল্লার রাজু মিয়ার ছেলে সীমান্ত দু'জন মিলে ফটোগ্রাফারের দামি ক্যামেরা সহ সর্বস্ব ছিনতাইের উদ্দেশ্যে সাঈদের বোনের বিয়ের ভিডিও শুটিং করার কথা বলে সিংগীমারী (তছলিমের মোড়) একটি বাগানে নিয়ে যায়। পূর্ব পরিকল্পিতভাবে ফটোগ্রাফার বিল্লাল এর ঘাড়ের ২ পাশে, নাকে ও পেটে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। একপর্যায়ে ওই ফটোগ্রাফারকে মৃত ভেবে সেখান থেকে ছিনিয়ে নেয়া ১ লক্ষ ২০ হাজার টাকা দামের ১টি ডিএসএল আর ক্যামেরা, ১টি টেকনো স্পার্ক মোবাইল ফোন, ও নগদ ৬ হাজার  টাকা নিয়ে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন এক বন্ধুর বাসায় আত্মগোপন করে। ২৩ ফেব্রুয়ারী সকালে ঘটনার ৪৫ ঘন্টা পর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে মেট্রোঃ কোতয়ালী থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে আহত বিল্লাল হোসেনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে বিল্লালের চাচাতো ভাই মোনায়েম খান বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।  এরই প্রেক্ষিতে মেট্রোঃ ডিবি ও কোতয়ালী থানার একটি যৌথ আভিযানিক দল গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। ছিনতাইয়ের শিকার আহত ফটোগ্রাফার বিল্লাল হোসেন (২৫) কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানাধীন বাঁশহাটি তালজাঙ্গা গ্রামের আনোয়ার মিয়ার ছেলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম