ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা ঢাকায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার টেকনাফে পাহাড়ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতিদের সরে যেতে মাইকিং হরমুজ প্রণালি তেহরানের নিয়ন্ত্রণে থাকবে: ইরান আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা বিশ্বকাপে যত কীর্তি গড়লেন মেসি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে গরমের অনুভূতিও

রংপুরে স্বর্ণনারীর মানবিক সহায়তা বিতরণ

#

২০ মার্চ, ২০২৫,  10:06 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের ধর্মদাসপূর আদিবাসী কুঠিপাড়া স্কুল মাঠে মানবতার কল্যাণে কাজ করে যাওয়া স্বর্ণনারী এ্যাসোসিয়েশন এর আয়োজনে বৃহস্পতিবার বিকেলে পবিত্র রমজান উপলক্ষে তৃতীয় দিনে ষাটোর্ধ ৩০ জন সহ মোট ২১৮ জন বয়স্ক দুস্থ মাকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। সেই সাথে আদিবাসী কুঠিপাড়া স্কুলের ১২জন শিক্ষার্থীকে ইদ উপলক্ষে নতুন পোশাক দেওয়া হয়। সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বর্ণনারী এ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুশ্রী সাহা, সাধারণ সম্পাদক মাহফুজা হাসনাত ডায়না ও নির্বাহী সদস্য মোর্শেদা বেগম।  প্রথমদিন সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, সহ সভাপতি নাজমুন নাহার দীনা, সদস্য ডাঃ ফ্লোরা শাহীন আক্তার, ডা: সমর্পিতা ঘোষ তানিয়া, জাহানারা বেগম, হাসনীন আক্তার এ্যানী, শামসেয়ার বিলকিস, সামসুন নাহার, শিরীনা বেগম ও কানিজ ফাতেমা।  উল্লেখ্য স্বর্ণনারী এ্যাসোসিয়েশনের নিজস্ব অর্থায়ন ও শুভানুধ্যায়ীদের সহায়তায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের উন্নয়ন, নারী-বান্ধব পরিবেশ সৃষ্টি এবং জেন্ডার উন্নয়নে কাজ করে আসছে। ২০২০ সাল থেকে রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সংগঠনের তালিকাভুক্ত দুস্থ মা-দের মাঝে ঈদ, পূজা ও বিভিন্ন বিশেষ সময়ে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ সহ নানাবিধ মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ ও ১৯ মার্চ ২০২৫ এ (মঙ্গলবার ও বুধবার) রঙ্গপুর সাহিত্য পরিষদে ১৮৮ জন মাকে এবং ২০ মার্চ ধর্মদাসপূর কুঠিপাড়া আদিবাসী স্কুল চত্বরে ৩০ জন মায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত দুই দিনে মোট ২১৮ জন দুস্থ বয়স্ক মায়েদের মাঝে খাদ্য সামগ্রী করা হয়েছে।  প্রত্যেক মায়ের জন্য উপকরণ হিসেবে ছিলোঃ ১। ভাতের চাল ৫ কেজি, পোলাও চাল ২ কেজি, চিড়া ১ কেজি, চিনি আধা কেজি  লবণ ১ কেজি, সয়াবিন তেল আধা লিটার, ছোলা ১ কেজি, মুগ ডাল ১ কেজি, কুলসন সেমাই ১ প্যাকেট, গুড়ো দুধ ১০০ গ্রাম, সাবান ২টি (লাক্স ও বল সাবান)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম