ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

রংপুরে মেট্রোঃ ডিবি'র অভিযানে গাঁজা সহ কাভার্ড ভ্যান জব্দ গ্রেফতার-৩

#

০৮ জুন, ২০২৪,  11:03 AM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ ১টি কাভার্ড ভ্যান জব্দ এবং ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) (এ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) কাজী মুত্তাকী ইবনু মিনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রোঃ ডিবি'র চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা বিভাগ (ডিবি)'র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শাহ নূর আলম পাটওয়ারী'র নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ৭ জুন ভোর রাতে আরপিএমপি তাজহাট থানাধীন মর্ডান মোড়স্থ চাঁদ পেট্রোল পাম্পের সামনে রংপুর-টু-ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান চালায়। এ সময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে কাভার্ড ভ্যানে রক্ষিত ৫৫ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা  নাজমুল ইসলাম @ নাঈম, কাভার্ড ভ্যানের চালক জিল্লুর রহমান এবং হেলপার মিলন খাঁন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে গাঁজার উৎস এবং গন্তব্যস্থল সম্পর্কে তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত আছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদেরকে সনাক্তপূর্বক গ্রেফতারের চেষ্ট চলছে। বর্ণিত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে সংশিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম