ঢাকা ১২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম এসএসসি পরীক্ষা ঘিরে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না: শিক্ষামন্ত্রী ৩১ দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি: ডা. শফিকুর রহমান ডিএসসিসির উদ্যোগে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন কৃষক কার্ডে যুক্ত হবে নতুন নতুন সেবা: কৃষিমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে ১১ প্রস্তাবনা হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে হাম প্রতিরোধে গলিতে গলিতে প্রচারণা চালাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

রংপুরে ভিডিও কনফারেন্সিংয়ে হাইওয়ে পুলিশের প্রথম সেবা সপ্তাহ'র উদ্বোধন

#

১৪ ফেব্রুয়ারি, ২০২৪,  10:33 AM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই সেবা সপ্তাহ চলবে। মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি বেলা ১১ টায় ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম থেকে প্রথম হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ/২০২৪ এর উদ্বোধন করা হলো। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রংপুরসহ দেশের ৮ বিভাগে একযোগে এই উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সেবা সপ্তাহ উপলক্ষে ধাপ কট্‌কী পাড়াস্থ হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয় রংপুরে অনুষ্ঠানিক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রংপুর প্রান্ত থেকে যুক্ত ছিলেন, হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার (আ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাকারিয়া।  এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, রংপুর জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ফেরদৌস আলী চৌধুরী, আরপিএমপি'র গোয়েন্দা শাখা (ডিবি'র)  উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মুত্তাকী ইবনু মিনান, রংপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মেনহাজুল আলম, হাইওয়ে পুলিশের (সার্কেল) এএসপি হরেশ্বর রায়। এছাড়াও রংপুর রিজিওনের সকল হাইওয়ে থানার ইন্সপেক্টরগণ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম