ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ নতুন পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের বাড়তে পারে যেসব সুবিধা জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

রংপুরে বিভিন্ন এলাকায় বিএসটিআই'র সার্ভিল্যান্স অভিযান পরিচালিত

#

১৫ ফেব্রুয়ারি, ২০২৪,  11:10 AM

news image

আবুল হোসেন বাবলুঃ বুধবার ১৪ ফেব্রুয়ারী বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রংপুর জেলার বিভিন্ন এলাকার ৫ টি প্রতিষ্ঠানে  সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়েছে।  বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন জানকিনাতপুর এলাকার এস এ এগ্রো ফিডস লিমিটেড, রংপুর মহানগরীর রাধাবল্লভ (আরডিআরএস ভবন) লাজ ফার্মা লিমিটেড, মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকার ফন এনার্জি লিমিটেড, এলপিজি বটলিং প্লান্ট এর ফিলিং ইউনিট এর ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ দেয়া হয়।  এ ছাড়াও অভিযানকালে মহানগরীর মডার্ন মোড় এলাকার চাঁদ পেট্রোলিয়াম, দর্শনা মোড় এর রংপুর ফিলিং স্টেশন এর ডিসপেন্সিং ইউনিট যাচাই করে পরিমাপ সঠিক পাওয়া যায়। অভিযান পরিচালনা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের সহকারী পরিচালক(মেট্রোলজি) আজিজুল হাকিম। অভিযানে সহায়তা প্রদান করেন, পরিদর্শক (মেট্রোলজি) ইঞ্জিনিয়ার আহসান হাবীব ও ইঞ্জিনিয়ার প্রান্তজিত সরকার। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম