ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

রংপুরে বিএসটিআই'র অভিযান বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা

#

১২ নভেম্বর, ২০২৪,  11:03 AM

news image

আবুল হোসেন বাবলুঃ বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর ও জেলা প্রশাসন রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর মহানগরীতে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে প্লেইন কেক পণ্য সিএম লাইসেন্সবিহীন উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে রবার্টসনগঞ্জ আলমনগর এলাকার  মেসার্স রঙ্গপুর বেকারী প্রতিষ্ঠানকে ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।  অভিযানটি পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন,বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম এবং পরিদর্শক (মেট্রোলজি) নাসির উদ্দিন। বিএসটিআই বিভাগীয় অফিসের উপ-পরিচালক (পদার্থ) ও বিভাগীয় প্রধান মুবিন-উল-ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম