ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

রংপুরে ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারি ট্রাফিক পুলিশের হাতে আটক

#

১৪ মার্চ, ২০২৪,  10:45 AM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর নগরীর জি এল রায় রোড থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ একজন নারী মাদক কারবারিকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ। আটককৃত নারী পঞ্চগড় জেলার সদর থানাধীন আলোকদি গ্রামের হোসনে আরা বেগম (৬০)। আটকের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মেনহাজুল আলম পিপিএম সেবা, এর নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক উত্তর জয়ন্ত কুমার সেন এর তত্বাবধানে, পুলিশ ইন্সপেক্টর (টি আই) কেরামত আলীর নেতৃত্বে সঙ্গীয় ইন্সপেক্টর আইনুল, সঙ্গীয় সার্জেন্ট বদরুল আলম চৌধুরী, সার্জেন্ট অনিত্য কুমার, এ টি এস আই মাহফুজ ও কনস্টেবল আসাদসহ (লায়ন্স স্কুলের সামনে) পাকা সড়কের উপর চেকপোষ্ট স্হাপন করে তল্লাশি অভিযান চালায়। এ সময় ওই নারীকে আটকের পর (মহিলা পুলিশ দ্বারা দেহ তল্লাশি করে) একটি প্লাস্টিক ব্যাগে ও শরীরে বিশেষ কৌশলে আটকে রাখা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।পরবর্তীতে  আটককৃত নারীকে কোতোয়ালী থানায়  সোপর্দ করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম