ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

রংপুরে ফিরেদেখা'র আয়োজনে কবি সিনথিয়ার ঈদ উপহার বিতরণ

#

২৯ মার্চ, ২০২৪,  10:52 PM

news image

রংপুর ব্যুরো: দুইশতাধিক শিশুর মুখে হাসি ফোটালো রংপুরের ফিরেদেখা সংগঠন ও কবি সিনথিয়া খান। রংপুরের সাহিত্য-সংস্কৃতি -সামাজিক সংগঠন ফিরেদেখা’র আয়োজনে, কবি ও কথাসাহিত্যিক সিনথিয়া খানের পৃষ্ঠপোষকতায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু-কিশোরের মাঝে উপহার হিসেবে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।শুক্রবার সকাল ১১টায় রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলে রংপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা এতিম, নিম্ন আয়ের পরিবার এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়। ঈদের নতুন পোশাক পেয়ে তারাগঞ্জ থেকে আসা ১৩ বছর বয়সী মুবিন বলেন, ঈদে আমার বাবা মায়ের সামর্থ নেই নতুন পোশাক কিনে দেওয়ার, আমি নতুন পোশাক উপহার পেয়ে আনন্দিত।নীলকণ্ঠ থেকে আসা শিশু নূরানি বলেন, আমি নতুন পোশাক পাইছি, ঈদের দিন পরে ঘুরবো। মাহিগঞ্জ থেকে আসা বৃষ্টি বলেন, আমার বাবা মা নেই দাদির কাছে থাকি, ঈদের নতুন পোশাক পেয়ে আমি খুবই খুশি। ফিরেদেখা’র সাধারণ সম্পাদক- কবি সাকিল মাসুদ বলেন, ঈদ একটি গুরুত্বপূর্ণ সামাজিক উৎসব। আমাদের সমাজের চারপাশে এখনও এমন অনেক মানুষ আছেন যারা আর্থিক অস্বচ্ছলতার কারণে এইসব উৎসবের আনন্দ থেকে বঞ্চিত থাকেন। মূলত তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেয়া বিগত ১০ বছর যাবৎ ফিরেদেখা সংগঠনের সদস্যদের সহযোগিতায় আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। এবছর আমাদের সংগঠনের উপদেষ্টা সিনথিয়া খানের পৃষ্ঠপোষকতায় ৫ থেকে কিশোর বয়সী ২শত শিশু-কিশোরদের মাঝে ঈদের নতুন পোশাক উপহার দিতে পেরেছি। ১শজন ছেলেদের ১টি শার্ট ও ১টি জিন্সপ্যান্ট, ১০৫ জন মেয়েদের ১টি করে ফ্রক উপহার প্রদান করা হলো। অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের পক্ষে অতিরিক্ত কমিশনার দেওয়ান আসিফ উপস্থিত ছিলেন। এসময় শিশুদের দেশ প্রেমের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা এসসি খান, লেখক ও সংগঠক মনোয়ারা বেগম, কবি এএসএম হাবিবুর রহমান, ড. শাহ সুলতান তালুকদার, নার্গিস আখতার বানু ঝর্ণা, মাহবুবা লাভীন, ময়নুল ইসলাম, ফারহানা হাসান বীথি, শফিকুল ইসলাম আবির প্রমুখ।  উল্লেখ এসময়, লিজা আক্তারকে জয়ী শিক্ষাবৃত্তির ২৪হাজার টাকার শেষ ৮হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সাকিল মাসুদ ও মাহবুবা লাভীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম