ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

রংপুরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার-৪

#

০২ মার্চ, ২০২৪,  9:54 PM

news image

রংপুর ব্যুরোঃ শহর থেকে বাড়ি ফেরার পথে রংপুর মটর মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান লিপনের উপর গুলিবর্ষনের ঘটনায় দেশীয় অস্ত্র উদ্ধার সহ ৪ দুর্বৃত্তকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন, আরপিএমপি'র উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন। তিনি বলেন, যতটুকু জানা গেছে নগরীর স্বপ্ন শপিংমল এর সামনের একটি মাইক্রো স্টান্ডের আদায়কৃত টাকা ভাগাভাগি ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শত্রুতার সূত্রপাত। মিডিয়া ব্রিফিংকালে তিনি বলেন, গত ১৮ ফেব্রুয়ারী রাত দশটার দিকে রংপুর মটর মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান লিপন ব্যক্তিগত গাড়িতে শহর থেকে বাড়ি ফিরছিলেন।  নগরীর মুলাটোল পাকার মাথা এলাকায় পৌছা মাত্রই কয়েকজন দুর্বৃত্ত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও প্রাণে বেঁচে যান লিপন। এ ঘটনায় কোতয়ালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয় কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা রংপুর মহানগর সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে কাওছার আলী, ধাপ চেকপোষ্ট হাজী কলনী এলাকার মৃত সোলাইমান আলীর ছেলে আসাদুল ইসলাম সুমন, ধাপ শ্যামলীল্যান এলাকার তৈয়বুর রহমানের ছেলে আহসান হাবিব মিলন এবং ধাপ শিমুলবাগ (মেডিকেল পুর্ব গেট) এলাকার ফজলুল হকের ছেলে হান্নান মিন বাবু। আবু মারুফ হোসেন জানান হামলার সময় মোটরসাইকেল চালকের দায়িত্ব পালন করে হান্নান মিন বাবু এবং গুলি চালায় কাওছার আলী। মিডিয়া ব্রিফিংয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের (এডিসি) ক্রাইম উৎপল রায় এবং এসি কোতোয়ালী জোন আরিফ হোসেনসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম