ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

রংপুরে ডিবি'র পৃথক অভিযানে গাঁজাসহ আটক-৩

#

০৯ নভেম্বর, ২০২৪,  12:59 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর জেলা ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে মোট ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং ১ নারীসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে। শুক্রবার ৮ নভেম্বর সকালে রংপুর জেলা ডিবি পুলিশের এসআই ভবদীশ চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ৫নং লক্ষীটারি ইউনিয়নের পূর্ব ইচলি গ্রামের জনৈক আরিফ হোসেনের হার্ডওয়্যারের দোকানের সামনে কাকিনা টু রংপুরগামী সড়কে কাকিনার দিক থেকে আসা একটি অটোবাইক তল্লাশিকালে পিছনের সিটে বসা যাত্রীবেশী লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন গোড়ল গ্রামের মৃত হাজী হানিফ উদ্দিনের ছেলে মশিয়ার রহমান @ দোলন ও একই গ্রামের মোজাম্মেল হকের মেয়ে মোর্শেদা বেগম, বর্তমান ঠিকানা রংপুর জেলার পীরগাছা থানাধীন দেউতি নাগদা গ্রামে। নারী পুলিশের সহযোগিতায় তল্লাশি করে তার হেফাজতে থাকা ভ্যানিটিব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধারপূর্বক তাদেরকে আটক করেছে।  একই তারিখ দুপুরে গংগাচড়া থানার অন্তর্ভুক্ত ৫নং লক্ষীটারি ইউপি'র পূর্ব ইচলী মৌজাস্থ মহিপুর তিস্তা ব্রীজের উত্তরে জনৈক নুর ইসলামের খাবার হোটেলের সামনে পাকা রাস্তার উপর ডিবি পুলিশের অপর এক অভিযানে  ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ একটি যাত্রীবাহী থ্রী-হুইলার সিএনজি থেকে ১ জনকে আটক করে।  জেলা ডিবি'র পুলিশ পরিদর্শক আবু সিদ্দিকুজ্জামানের নেতৃত্বে এসআই সাহানুর আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাকিনার দিক থেকে আসা সিএনজির যাত্রীবেশী মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।  আটককৃত মাদক কারবারি গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর থানার অন্তর্ভুক্ত  এনায়েতপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে আমিনুর ইসলাম। ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে গংগাচড়া থানায় মাদক আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম