ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

রংপুরে ডিবি'র অভিযানে ১০ জুয়াড়ি আটক, টাকা ও মোবাইল ফোন জব্দ

#

নিজস্ব প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২৪,  11:55 AM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে জুয়াখেলার সামগ্রী তাস এবং নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করেছে ডিবি পুলিশ। বুধবার ১১ সেপ্টেম্বর মধ্য রাতে রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন ৩নং ইকরচালী ইউনিয়নের মেনানগর হাজীপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে জনৈক রফিকুল ইসলামের পরিত্যক্ত বসতবাড়িতে এসআই আজিজুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। অভিযানকালে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে ১০ জুয়াড়িকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার নগদ ৪৮,৭১৫ টাকা, ১০৪টি কার্ডের বান্ডিল (তাস) উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ছাড়াও ধৃত দুদু মিয়া'র কাছ থেকে ১টি SYMPHONY 198 স্মার্ট মোবাইল ফোন, আরিফুল ইসলামের কাছ থেকে ১টি SAMSUNG স্মাট ফোন, আলমগীর হোসেনের কাছ থেকে ১টি icon i404 বাটন ফোন, গোলাম মোস্তফা'র কাছ থেকে ১টি TITANIC T-20 বাটন ফোন, বাবুল হোসেনের কাছ থেকে ১টি itel A882 LM স্মাট ফোন, জাহাঙ্গীর আলমের কাছ থেকে ১টি SYMPHONY A30 বাটন ফোন, লাল মিয়া'র কাছ থেকে ১টি নোকিয়া বাটন ফোন, আব্দুর রাজ্জাক ওরফে বাবু মিয়া'র কাছ থেকে ১টি HUAWEI স্মার্ট ফোন, নওয়াব হোসেনের কাছ থেকে ১টি SYMPHONY D-41 বাটন ফোন, রফিকুল ইসলামের কাছ থেকে ১টি VIVO স্মার্ট ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।  এ সংক্রান্তে রংপুর জেলার তারাগঞ্জ থানার এফআইআর নং-৬, তাং ১১/০৯/২৪ খ্রি: ধারা ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারা রুজু করে জব্দকৃত মালামাল তারাগন্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম