ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

রংপুরে জেলা প্রশাসনের অভিযান সেবা হসপিটালকে দেড় লক্ষ টাকা জরিমানা

#

২৪ জুন, ২০২৪,  9:40 PM

news image

আবুল হোসেন বাবলুঃ স্বাস্থ্যখাতে হয়রানি, প্রতারণা বন্ধে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর ধাপ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে বিভিন্ন ক্লিনিক এবং ডায়াগনোস্টিক সেন্টারে এ অভিযান পরিচালিত হয়। এ সময় স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে ক্লিনিক মালিকদের তাগিদ দেয়া সহ ক্লিনিকে অব্যবস্থাপনা ও লাইসেন্স না থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে পরীক্ষাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ধাপ এলাকার সেবা হসপিটাল কর্তৃপক্ষকে দেড় লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল এবং সেবা হসপিটালটি সিলগালাসহ  সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রমে জেলা সিভিল সার্জন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম