ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের বাড়তে পারে যেসব সুবিধা জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয় বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস টানা দুই দফা কমার পর স্বর্ণালংকারের দামে বড় লাফ মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি

রংপুরে গভীর রাতে সড়কে র‌্যাবের তল্লাশি গাঁজাসহ মিনি ট্রাক জব্দ আটক-২

#

৩১ জানুয়ারি, ২০২৪,  2:41 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুরে গভীর রাতে সড়কে চেকপোষ্ট স্থাপন করে র‌্যাবের তল্লাশি। অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা পাচারকালে  ৫২ কেজি.৩০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক এবং মাদক বহনকারী মিনি ট্রাকটি জব্দ। মঙ্গলবার ৩০ জানুয়ারী আনুমানিক রাত ১১ টায় রংপুর মহানগরীর বুড়িরহাট রোডের মেডিকেল পাকারমাথা এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায় র‌্যাব-১৩ রংপুর। তল্লাশি অভিযানকালে অভিনব কায়দায় একটি মিনি ট্রাকের পিছনে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় ৫২ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত মাদক কারবারি টাঙ্গাইল জেলার সদর থানাধীন আদি টাঙ্গাইল গ্রামের আবু সাইদ এর ছেলে রফিকুল ইসলাম (২৪) এবং একই থানাধীন অলুয়া বাটা গ্রামের বাদল মিয়ার ছেলে নয়ন মিয়া (২৪)। ফ্লাইট লেফটেন্যান্ট স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে বহুদিন যাবত উত্তরাঞ্চল হতে রাজধানীতে মাদক পাচার করে আসছে মর্মে তথ্য পায় র‍্যাব। এরই প্রেক্ষিতে গোপন সূত্রের ভিত্তিতে সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে র‌্যাব-১৩ রংপুর এর একটি চৌকস আভিযানিক দল মাদক কারবারীদের সনাক্ত করতে সক্ষম হয়। এরপর যথারীতি চেকপোস্ট স্থাপন করে তল্লাশির মাধ্যমে তাদেরকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক কারবারী, জব্দকৃত মিনি ট্র্যাকটি এবং উদ্ধারকৃত গাঁজা রংপুর মহানগর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম