ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রংপুরে কমিউনিটি ব্যাংকের সাথে জেলা ট্রাফিক বিভাগের চুক্তি স্বাক্ষর

#

২৯ জানুয়ারি, ২০২৫,  10:04 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুরে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও জেলা পুলিশের (ট্রাফিক বিভাগ) এর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার ২৯ জানুয়ারি রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের (ট্রাফিক বিভাগ'র) মধ্যে ই-ট্রাফিক প্রসিকিউশন জরিমানার টাকা আদায় সহজিকরণ করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সাথে এক চুক্তি স্বাক্ষরিত হয়। রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার আবু সাইম জেলা ট্রাফিক পুলিশ রংপুরের পক্ষে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সাথে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এর আগে চুক্তি অনুযায়ী শুধুমাত্র ইউসিবি ব্যাংকের উপায় (upay app) এ্যাপস এর মাধ্যমে ট্রাফিকের জরিমানার টাকা পরিশোধ করা হত। বর্তমান চুক্তি অনুযায়ী বাংলাদেশের সকল ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেটসহ সকল ব্যাংকের মোবাইল ফাইনান্স এন্ড পেমেন্টস এ্যাপসের মাধ্যমে এই জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। মূলত জনগণের সুবিধার্থে ও জনভোগান্তি কমানোসহ ট্রাফিক প্রসিকিউশনের জরিমানার টাকা সহজে জমা/পরিশোধ করণের জন্য জেলা পুলিশ (ট্রাফিক বিভাগ)রংপুর এর পক্ষ থেকে এই উদোগ গ্রহণ করা হয়েছে। এই টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই সরকারি কোষাগারে জমা হবে।  এ সময় কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, (আই.সি.টি ডিভিশন) প্রধান সাখার সিনিয়র অফিসার মোহাম্মদ শরীফুল আহসান, কমিউনিটি ব্যাংক পিএলসি রংপুর শাখার (ম্যানেজার) নুরুল ইসলাম, কমিউনিটি ব্যাংক পিএলসি প্রধান শাখা'র মোস্তফা নুরে আলম। এ বিষয়ে পুলিশ সুপার আবু সাইম বলেন, প্রযুক্তিগত প্রস্তুতি শেষ হলে আগামী ১০-১২ দিনের মধ্যেই এই নতুন সিস্টেম কাজ করবে বলে আশা করা যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম